শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৪৬ পিএম, ২০২৫-০৯-২৮
চট্টগ্রামের ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এবার ১২৭টি দুর্গাপূজা মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ মহোৎসব।
উপজেলা প্রশাসন জানায়, দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপ ও জনসমাগম এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ ও ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, গত এক সপ্তাহ ধরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। জনসমাগম ও যেকোনো অনাকাঙ্ক্ষিধত ঘটনা মাথায় রেখে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে এ উৎসব। পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, প্রতিটি মণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চৌধুরী এবং ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির চক্রবর্তী বলেন, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। প্রশাসনের সহযোগিতায় সকল মণ্ডপে আনন্দ, উৎসব আর ধর্মীয় উচ্ছ্বাসে পূজা উদযাপন হবে বলে আমরা আশাবাদী।
ধর্মীয় উচ্ছ্বাস, উৎসবের আমেজ আর নিরাপত্তার ঘেরাটোপে ফটিকছড়ির দুর্গোৎসব এখন পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মহোৎসবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, এবার ফটিকছড়িতে ১২৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ব্যাপক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। পূজা কমিটির নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ পরিস্থিতি মনিটরিং করছে। পূজার্থীরা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পূজা পালন করতে পারেন সে জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited